Rasheda is 35 years old. She lives in Cumilla, Bangladesh. She is very poor. She works in other people’s homes to earn money. Her husband is a day laborer. Their income is uncertain. Some days they eat properly, some days they don’t.
Rasheda is the mother of two children. Both of her children are Quran Hafez. She raised them with sacrifice and strong faith. She worked for others so her children could learn the Quran.
Now she is fighting for her life. Doctors diagnosed her with Stage IIB breast cancer. It is aggressive. She already had surgery and lost her left breast. Now she urgently needs chemotherapy and HER2 targeted injections (Trastuzumab). This treatment is expensive, but it is necessary to save her life.
Her family cannot afford the cost of medicines, tests, hospital visits, and travel. That is why we are raising $10,000 to support her treatment.
Please help Rasheda live. Even a small donation can make a big difference. Your support can save a mother and protect two children’s future.
রাশেদা বয়স মাত্র ৩৫ বছর। তিনি কুমিল্লা, বাংলাদেশে থাকেন। তিনি খুবই গরিব। অন্যের বাসায় কাজ করে সংসার চালান। তাঁর স্বামী দিনমজুর। আয় অনিশ্চিত—কখনো কাজ হয়, কখনো হয় না। অনেক সময় ঠিকমতো খাওয়াও জোটে না।
রাশেদা দুই সন্তানের মা। তাঁর দুই সন্তানই কোরআনে হাফেজ। অনেক কষ্ট, ত্যাগ আর বিশ্বাস নিয়ে তিনি সন্তানদের মানুষ করেছেন। অন্যের ঘরে কাজ করে তিনি তাদের কোরআন শিখিয়েছেন—এটাই ছিল তাঁর সবচেয়ে বড় স্বপ্ন।
কিন্তু এখন তিনি নিজের জীবনের জন্য লড়ছেন। ডাক্তার বলেছেন তাঁর স্টেজ IIB ব্রেস্ট ক্যান্সার হয়েছে। এটি আক্রমণাত্মক। অপারেশন হয়ে গেছে, বাম স্তন কেটে ফেলতে হয়েছে। এখন বাঁচতে হলে দ্রুত কেমোথেরাপি এবং HER2 টার্গেটেড ইনজেকশন (ট্রাস্টুজুম্যাব) নিতে হবে। এই চিকিৎসা খুব ব্যয়বহুল, কিন্তু জীবন বাঁচানোর জন্য জরুরি।
ওষুধ, পরীক্ষা, হাসপাতাল যাতায়াত—সব মিলিয়ে খরচ তাদের সাধ্যের বাইরে। তাই আমরা তাঁর চিকিৎসার জন্য $10,000 তুলতে চাই।
দয়া করে রাশেদাকে বাঁচাতে পাশে দাঁড়ান। সামান্য দানও অনেক বড় সাহায্য হতে পারুন। আপনার সহায়তায় একজন মায়ের জীবন বাঁচতে পারে, দুই সন্তানের ভবিষ্যৎ রক্ষা পেতে পারে।






